অবৈধ ক্লিনিক
সাতক্ষীরায় লাইসেন্সহীন ‘সার্জিক্যাল ক্লিনিক’ সিলগালা, জরিমানা ৫০ হাজার টাকা
সাতক্ষীরায় কোনো ধরনের বৈধ লাইসেন্স ও অনুমোদন ছাড়াই পরিচালিত একটি বেসরকারি ক্লিনিক বন্ধ করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। জেলা প্রশাসন ও র্যাব যৌথভাবে অভিযান চালিয়ে এই শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করে।